ধূমকেতু প্রতিবেদক,বাঘা : স্থানীয়ভাবে মিমাংসার একদিন পর হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে মামুন হক (৩৮)এর মাথার আঘাত করে রক্তাক্ত জখম করে। মাটিতে পড়ে গেলে লোহার শাবল ও বাঁশের লাঠি দ্বারা মামুন হকের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।
মামুন হক (৩৮) বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের -মৃত আব্দুল জলিল সরকার এর ছেলে । ঘটনার সময় এলাকা বাসি এগিয়ে আসলে বিবাদীগন বিভিন্ন ধরনের গালিগালাজ, ভয়ভিতী, হুমকি প্রদান করে পালিয়ে যায়।
রক্তাক্ত জখম অবস্থায় তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গত বুধবার (৩১ডিসেম্বর) সকালে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের আশাদুলের দোকানের সামনে ঘটনা ঘটে। পরে গঙ্গারাম গ্রামের জয়নাল আবেদিন (২২) পিতা-মোঃ জিয়াউল হক, জিয়াউল হক (৪৮), পিতা- মৃত আব্দুর রহমান, আশরাফুল ইসলাম (৬০), পিতা- মৃত আব্দুর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে বাঘা থানায় মামলা করেন মামুন হক।
মামলার অভিযোগ সুত্রে জানা যায় ৩০ ডিসেম্বর মঙ্গলবার রাত ০৮:০০ ঘটিকায় গ্রাম্য শালিস এর মাধ্যমে মনিগ্রাম ইউনিয়ন এর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আব্দুস সামাদ মুকুল হোসেন ও আরো এলাকার লোকজন বসে বিষয়টি মিমাংসা করে দেন।
মিমাংসা শেষে মামুন হক বাড়িতে চলে আসেন। বুধবার ৩১ তারিখ সকাল আনুমান ০৯:০০ ঘটিকায় গঙ্গারামপুর গ্রামের আসাদুল এর বাড়ির সামনে কাচা রাস্তার উপর মামুন হক ও তার ভাগ্নে জামাই মখলেস এর বাড়ি করার বিষয়ে পরামর্শ দেওয়ার সময় ০১ আসামি জয়নাল আবেদিন হুকুম দিয়ে অন্যান্য আসামিরা চাইনিজ কুড়াল, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। মামুন হক অভিযোগ করেন, মামলা হলেও আসামি গ্রেপ্তারের তৎপরতা নেই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামিল হোসেন জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ##


