IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে একজনকে গণপিটুনি

পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে একজনকে গণপিটুনি

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া পৌরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রামজীবনপুর মহল্লায় পরকীয়ায় জড়ানোর অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে।

গত রবিবার রাত দেড়টায় সময় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযুক্ত ব্যক্তি পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান তিতু।

এলাকাবাসীর অভিযোগ, তিনি ওই এলাকার এক ভাড়াটিয়ার স্ত্রী এক সন্তানের জননীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। ঘটনার রাতে স্থানীয় কয়েকজন তাঁকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁকে আটক করে মারধর করে।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি কোনোভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে তাঁর প্রাণে রক্ষা হয়। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয়রা আরো বলেন ,খবর পেয়ে রাত পৌনে তিনটার দিকে পুঠিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর উদ্দিনসহ চারজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। তাঁকে আটক করতে পুলিশ কিছু সময় এলাকায় তৎপরতা চালালেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31