ধূমকেতু প্রতিবেদক : জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী জেলা পরিষদ ও পবা উপজেলা কর্তৃক প্রদত্ত রাজশাহী জেলার অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয় ।
আজ শনিবার ( ১০ জানুয়ারী ) সকালে অসহায় দরিদ্র ৫০ জন শীতার্ত দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে মুরারিপুর নিজস্ব কার্যালয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সম্মানিত সভাপতি শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মোছা: জরিনা খাতুন,
মোছা: জরিনা খাতুন তার স্বাগত বক্তব্য বলেন সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য রাজশাহী জেলা পরিষদ এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানাই সেই সাথে নগরের বিত্তবানদের এই শীতে অসহায় দুস্থদের পাশে
থাকার আহবান জানান ।
আরোও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোঃ মিঠুন, কোষাধক্ষ মোসা: শাবানা,সাংগঠনিক সম্পাদক আনোয়ারা খাতুন,প্রচার সম্পাদক হিরা বেগম,কার্যনির্বহী সদস্য সিলভিয়া মুর্মু,মোসা: বেগম, তাকবির আলম প্রমূখ ।


