ধূমকেতু প্রতিবেদক,বেলকুচি : বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষে থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ) সকালে বেলকুচি শিশু একাডেমি মাঠ চত্বরে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে সভাপতিত্ব করেন সভাপতি কেরামত আলী তালুকদার, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল এ-র সঞ্চালনায়,অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি,বেলকুচি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, শিশু একাডেমীর প্রধান শিক্ষক মাহমুদুল হাসান শরীফ,বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সিনিয়র সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক আজিম। দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ অনান্য সদস্য প্রমুখ।


