ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি), রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ ।
আরএমপি সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের অভিযানে মোট ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো: রাসেল শেখ (২২),পিতা. একরাম আলী, ঠিকানা. তেঘর পবা থানা মো: হাসিবুল ইসলাম ওরফে সজল (৩৯) পিতা.মো: আবুল হাসেমে,ঠিকানা.বুলনপুর পিয়নপাড়া.রাজপাড়া থানা, মো: ডালিম শেখ (৩৭)। ডালিম পিতা মো: আলাউদ্দিন,ঠিকানা. হোসনীগঞ্জ শেখপাড়া. বোয়ালিয়া থানা রাজশাহী ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


