IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাট-বাঘা আসনের প্রার্থীদের নিয়ে এক মঞ্চে ইশতেহার পাঠ

চারঘাট-বাঘা আসনের প্রার্থীদের নিয়ে এক মঞ্চে ইশতেহার পাঠ

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চারঘাট এমএ হাদ্বী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আখতার। অনুষ্ঠানে রাজশাহী-৬ আসনের প্রতিদ্বন্দ্বীতাকারী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাড়িপাল্লা), জাতীয় পর্টির ইকবাল হোসেন (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আব্দুস সালাম সুরুজ (হাতপাখা)। এই আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তারা ৪জনই একই মঞ্চে তাদের ইশতেহার পাঠ করেন।

এসময় প্রার্থীরা চারঘাট ও বাঘা উপজেলার প্রধান অর্থকারী ফসল আম রক্ষনা বেক্ষনের পাশাপাশি নদী ভাঙ্গন প্রতিরোধে কার্য্যকর ব্যবস্থা গ্রহন,সন্ত্রাস, চাদাবাজি বন্ধে ,মাদক মুক্ত ও বেকার সমস্যাসহ চারঘাট ও বাঘার সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের সকল ব্যবস্থা গ্রহন করা হবে বলে অঙ্গিকার করেন তারা। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশনা মতাবেক আটারন বিধি মেনে প্রচার-প্রচারনা করার অঙ্গিকার ঘোষনা করেন প্রার্থীরা।

ইশতেহার পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ,সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল করীম মিজান, চারঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন,বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমুখ। এতে বক্তাগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নে প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।
চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31