IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে বাগমারা, পরিবেশবান্ধব প্রচারণায় ভোটারদের সন্তুষ্টি

ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে বাগমারা, পরিবেশবান্ধব প্রচারণায় ভোটারদের সন্তুষ্টি

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর নির্বাচনী আমেজ। চারদিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে সাজানো নির্বাচনী প্রচারণা। তবে এবার প্রচারণার ধরনে এসেছে ভিন্নতা—আচরণবিধি মেনে পরিবেশবান্ধব প্রচারণায় হারিয়ে যাচ্ছে কাগজের পোস্টার সংস্কৃতি।

উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিগলিতে চোখে পড়ছে প্রার্থীদের প্রচারসামগ্রী। তবে আগের মতো দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো কিংবা গাছে পেরেক মারা ব্যানার আর চোখে পড়ছে না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাগজের পোস্টার পরিহার করে এবার কাপড়ে তৈরি ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের হাতে হাতে দেখা যাচ্ছে লিফলেট।

১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত বাগমারা উপজেলায় এবারের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি। এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—ধানের শীষ প্রতীকে ডিএম জিয়াউর রহমান জিয়া, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. আব্দুল বারী, নাঙ্গল প্রতীকে ফজলুল হক এবং হাতপাখা প্রতীকে তাজুল ইসলাম।

প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন বড় দুই দলের প্রার্থী। উপজেলা জুড়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন সবচেয়ে বেশি চোখে পড়লেও দু-একটি স্থানে হাতপাখা ও নাঙ্গল প্রতীকের প্রচারসামগ্রীও দেখা যাচ্ছে। ভিন্ন আঙ্গিকে প্রচারণা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

 বাগমারার ভবানীগঞ্জ পৌর এলাকার ভোটার মাহবুর রহমান বলেন, “আগে নির্বাচন এলেই দেয়াল, দোকান আর গাছ নষ্ট হয়ে যেত। এবার সেটা নেই। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে প্রচারণা হচ্ছে এটা খুব ভালো লাগছে।”

সোহেল রানা নামে এক তরুণ ভোটার জানান,

“কাপড়ের ব্যানার আর লিফলেট ব্যবহার করায় পরিবেশের ক্ষতি কম হচ্ছে। এই ধারা থাকলে ভবিষ্যতে নির্বাচন আরও সুন্দর হবে।”

স্থানীয় ব্যবসায়ীরাও এবারের প্রচারণা পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, পোস্টার না থাকায় দোকানের দেয়াল নোংরা হচ্ছে না, আবার ব্যবসায়িক ক্ষতিও কম হচ্ছে।

সব মিলিয়ে বাগমারায় এবারের নির্বাচন শুধু রাজনৈতিক উত্তাপ নয়, বরং পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ প্রচাতিবাচক দৃষ্টান্ত হিসেবেও আলোচনায় এসেছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে মানুষের কৌতূহল ও অংশগ্রহণের আগ্রহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31