IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে ভিক্ষুকদের মেহমান বানিয়ে জন্মদিন পালন অতিরিক্ত সচিবের

ধামইরহাটে ভিক্ষুকদের মেহমান বানিয়ে জন্মদিন পালন অতিরিক্ত সচিবের

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : জন্মদিন মানেই ভাল আয়োজন-মানসম্মত খাবার ও সম্পদশালী মেহমানদের আনন্দ আড্ডায় ভরপুর সেই দিনটি, যা অনেকেই করে থাকেন উৎসব মুখর পরিবেশে, প্রচারনা চালান সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যেখানে গরীব-অসহায়দের ভুলেও কেউ দাওয়াত করে না। কিন্তু অন্যের দ্বারে দ্বারে হাত পেতে চেয়ে নিয়ে যাদের জীবন চলে আঞ্চলিক ভাষায় যারা ভিক্ষুক নামে পরিচিত, সেই ভিক্ষুকদের মেহমান হিসেবে দাওয়াত দিয়ে ব্যতিক্রমী জন্মদিন পালন করেছেন নওগাঁর ধামইরহাটে ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) আবু হেনা মো. মোস্তফা কামাল।

গতকাল দিনটি ছিল অতিরিক্ত সচিব আবু হেনা মো. মোস্তফা কামালের ৬৫ তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে ভিক্ষুক পূনর্বাসনসহ অসহায়দের নিয়ে কাজ করা মানবসেবা সংগঠনের সহযোগিতায় কেক কেটে ভিক্ষুকদের নিয়ে জন্মদিন পালনের আয়োজন করেন অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা ।

এ সময় অতিরিক্ত সচিব আবু হেনা মো. মোস্তফা কামাল বলেন,‘ সরকারি চাকুরী করাকালীন ভি-ভিআইপি পরিবেশে জন্মদিন পালন হলেও যে আনন্দ পাইনি, আজ অসহায় ভিক্ষুকদের নিয়ে জন্মদিন পালন করে আমি আমার জীবনের এক ভিন্ন স্বাদ পেয়েছি, যা আমার চাকরি জীবনে কখনো পাইনি, সমাজ ব্যবস্থায় যাদের মানুষ বাড়ীতে বসে খাইতে দিতেও সংকোচবোধ করে আমি তাদের দাওয়াত দিয়ে জন্মদিনের মেহমান বানিয়ে এক আলাদা তৃপ্তি পেয়েছি, আমি অসহায় মানুষের পাশে থেকে জীবনের বাকীটুকু সময় কাটাতে চাই।’ অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন মাওলানা আব্দুল ওয়াহেদ।

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মো. জালাল বলেন,‘আজ আমরা ভিক্ষুক হয়েও সরকারি উচ্চ কর্মকর্তার জন্মদিনের মেহমান হয়ে নিজেদের নিয়ে গর্ভবোধ করছি, সমাজে এমন মানুষ আছে জন্যই আমরা ভালো আছি। ’

অপর ভিক্ষুক মোসা. ফুলমতি বলেন,‘মানুষের বাড়িতে রান্নার গন্ধশুনে জানতে পারি যে, যে এই বাড়ীতে জন্মদিন পালন হচ্ছে, কিন্তু কখনো যেতে পারিনি। আজ আমরা আমরা সচিব স্যারের জন্মদিনের মেহমান, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি।’

মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মাহমুদ বলেন,‘মানবসেবা সংগঠন সমাজের পিছিয়ে পড়া ও অসহায়দের নিয়ে কাজ করে থাকে, তাদের পূনর্বাসন, প্রতি মাসে মান সম্মত খাবার, অসহায়দের বাড়ীঘর নির্মান ও সংস্কারসহ ছাগল বিতরণ কর্মসূচি চলমান আছে। আগামীতে তাদের ভবিষ্যৎ সঞ্চয় সৃষ্টি সহ তাদের ভিক্ষাবৃত্তি থেকে ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31