ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় মাটির দেয়াল চাপা পড়ে সাফওয়ান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সে ওই মহল্লার সাদিরুল ইসলামের ছেলে।
রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, রোববার সকালে শিশুটি তার বাড়ির পাশে খেলাধুলা করার সময় নির্মাণাধীন একটি বাড়ির মাটির দেয়ালে চাপা পড়ে গুরুত্বর আহত হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।


