IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ ঘটনার মূলহোতা দুলাল গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ ঘটনার মূলহোতা দুলাল গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত ও তিন জন আহত হওয়ার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ঘটনায় জড়িত সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী শরিফ উদ্দিন দুলাল। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ।

পুলিশ জানায়, শরীফ উদ্দীন দুলাল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং নির্বাচনি কার্যক্রমেও তাকে সক্রিয়ভাবে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, বাড়ির মালিক কালামের ভাই দুলালের নির্দেশে বোমা বানানোর কাজ চলছিল। কয়েক বছর আগেও দুলাল আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। তবে সীমান্ত কেন্দ্রিক অবৈধ ব্যবসা করে তিনি বেশ টাকা পয়সার মালিক হন। তিনি এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের বরখাস্ত ও পলাতক চেয়ারম্যান চারটি হত্যা মামলার আসামি এবং বোমাকাণ্ডের মামলার প্রধান আসামি শাহিদ রানা টিপু চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী পলাতক চেয়ারম্যান শাহিদ রানা টিপুর অনুপস্থিতিতে নিজে নেতা হতে চেয়েছিলেন দুলাল। এ জন্য এলাকায় আধিপত্য বিস্তার করতে প্রতিপক্ষের নেতা-কর্মীদের বাড়িতে হামলা ও ত্রাস সৃষ্টির জন্য বোমগুলো বানানো হচ্ছিল। প্রতিপক্ষের বাড়ি বাড়ি হামলার পরিকল্পনা ছিল তার।

তদন্ত কর্মকর্তা জানান, বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে তার নাম না থাকলেও তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী তার নির্দেশেই বোমা তৈরির কাজ চলছিল বলে তথ্য পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে একই ঘটনায় বিস্ফোরণে আহত তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া এলাকার একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক নিহত হন। আহত বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পুলিশ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31