রোজার দিনে আমরা সবাই মুড়ি খেতে সবাই বেশি পছন্দ করি।ইফতারে কম বেশি সবাই আমরা মুড়ি খাই।সিদ্ধ ছোলা দিয়ে,মুড়ি খেলে পেটের জন্য ভালো।কিন্তু আমরা সিদ্ধ ছোলা,পেঁয়াজি,জিলাপি, বেগুনি সহ বিভিন্ন ধরনের ভাজা পোড়া দিয়ে মাখানো মুড়ি খাই।ভাজা পোড়া দিয়ে মুড়ি মাখানো খেলে পেটে গ্যাসের পরিমাণ বেড়ে যেতে পারে।ধন্যবাদ।
স্বাস্থ্য সম্মত উপায়ে ছোলা ও মুড়ি মাখানো।
আমরা ইফতার কম বেশি সবাই মাখানো মুড়ি খেতে পছন্দ করি।আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে মুড়ি মাখিয়ে খেতে পারেন।নিম্নে দেওয়া উপকরণ গুলো হলোঃ
১.এক কাপ মুড়ি
২.সিদ্ধ ছোলা এক কাপ
৩.মটরশুটি পরিমাণ মত
৪.শশাকুচি পরিমাণ মত
৫.ধনেপাতাকুচি পরিমাণ মত
৬.পেয়াজ কুচি পরিমাণ মত
৭.কাঁচা মরিচ কুচি পরিমাণ মত
৮.বিট লবণ স্বাদমতো
৯.সরিষার তেল পরিমাণমতো
রেসিপি প্রস্তুত প্রণালিঃপ্রথমে একটি বাটিতে মুড়িসহ সব গুলো উপকরণ দিয়ে দিব।হাতের সাহায্যে মেখে নিতে হবে।ব্যাস তৈরি হবে রেসিপিটি। ধন্যবাদ।
লেখক: উম্মে কুলসুম মীম,রাজশাহী।


