IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় এক দিনে দুই মৃত্যু

বাঘায় এক দিনে দুই মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় পৃথক ঘটনায় একদিনে দুইজন নিহত হয়েছে। এর মধ্যে বাঘা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা(প্রাণী স্বাস্থ্য) আব্দুর রশিদ(৫০) মাইক্রো-মোটরসাইকেল সংঘর্ষে আর গৃহবধু আনু পারভিন(৩৩) নিজ বাড়িতে বিদ্যুৎ স্পর্শে নিহত হয়েছে।

রোববার(২২-০২-২০২৬) দুপুর সোয়া ১২ টায় আব্দুর রশিদ ও দুপুর পৌণে ১টায় গৃহবধু আনু পারভিন নিহত হন। আব্দুর রশিদ বাঘা পৌর সভার বানিয়া পাড়া গ্রামের মৃত আব্দুল গনি প্রামানিকের ছেলে, আনু পারভিন একই উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট পালপড়ার কাউসার আীলর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে বাঘা থানা পুলিশ জানিয়েছে,আব্দুল রশিদ তার নিজ এলাকায় পশুর চিকিৎসা শেষে বাঘা-ইশ্বরদী সড়ক হয়ে পশ্চিম দিকে অফিসে আসছিলেন। তার সামনে থাকা একটি অটো ভ্যান একই দিকে যাচ্ছিল। উপজেলার চন্ডিপুর এলাকায় ভ্যানটির চাকা খুলে যায়। এসময় ভ্যানের পেছনে থাকা আব্দুর রশিদ মটোরসাইকেল নিয়ন্ত্রনে রাখতে না পেরে সেই ভ্যানের উপর পড়ে যান। এসময় পেছনের দ্রুতগামী একটি মাইক্রো একই দিকে যাওয়ার সময় তাকে চাপা দিয়ে চলে যায়। মাথায়সহ সমস্ত শরীরে আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রশিদ।

অপর দিকে নিজ বাড়িতে বিদ্যুৎয়াতিত হওয়া মুরগীকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে গৃহবধু আনু পারভিন মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাজিয়া খান জানান হাসপাতালে আসার পর আনু পারভিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আশংকাজনক অবস্থায় আব্দুর রশিদকে রামেক হাসপাতালে পাঠানো হয়। দুইজনের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত রশিদের স্ত্রী বীনা বেগম জানান,তার দুই ছেলের মধ্যে বড় ছেলে আব্দুল বারি রবিন লন্ডন প্রবাসী।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম জানান, অফিস থেকে চিকিৎসা কাজে গিয়েছিল। ২০২৮ সালে চাকুরি থেকে আব্দুর রশিদের অবসরে যাওয়ার কথা ছিল।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাইক্রো নিয়ে চালক দ্রুত পালিয়ে গেছে বলে জানান ওসি।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31