ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী ১১ দলীয় জোট প্রার্থী ড. মিজানুর রহমানকে ফুলেল শুভেচছা জানিয়েছে এনসিপির জেলা নেতৃবৃন্দ।
বুধবার সকালে রহনপুর পৌর এলাকার প্রসাদপুর মহল্লায় সাংসদের বাসভবনে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য সচিব নজরুল ইসলাম, জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম সদস্য সচিব মাসুম আলী, যুব শক্তির রাসেল আলী, জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ শিমুল, জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক, নাচোল উপজেলা কমিটির আহবায়ক ইলিয়াস আলী, জেলা কমিটির সদস্য সারোয়ার, নুরুজ্জামান, শিল্পী সহ গোমস্তাপুর, নাচোল এবং ভোলাহাট উপজেলার এনসিপি নেতৃবৃন্দ।


