IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় পানিতে পরে জেলের মৃত্যু

গোদাগাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় পানিতে পরে জেলের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বালি উঠানো ট্রলারের ধাক্কায় এক জেলের মৃত্যু হয়েছে। পরে যে জাল দিয়ে তিনি মাছ ধরছিলেন, সেই জালেই আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মাটিকাটা ফুলতলি ঘাট এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলের নাম ধীরেন্দ্রনাথ (ধীরেন) মন্ডল (৪৫)। তিনি গোদাগাড়ী পৌরসভার রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত শ্রী গোপাল মণ্ডলের ছেলে। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই রাতেও ধীরেন মন্ডল তার ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। রাত আটটার দিকে একটি অজ্ঞাত ট্রলারের সঙ্গে সংঘর্ষে তার নৌকাটি দুলে ওঠে এবং ধীরেন ও তার ছেলে নদীতে পড়ে যান। এসময় তার ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন আর উঠতে পারেননি।

ঘটনার পর স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় ধীরেনের মরদেহ উদ্ধার করা হয়।

গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রলারের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা পদ্মা নদীতে বালি বোঝায় ট্রলার চলাচলে আরও সতর্কতা ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31