IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ পরিবার পেল সরকারি সহায়তা

নওগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ পরিবার পেল সরকারি সহায়তা

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁ শহরের কালীতলা( কাঠপট্টি) এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘরসহ সব ধরনের আসবাবপত্র পুড়ে গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে পুরাতন কাঠপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত এ পরিবার পেল সরকারি সহায়তা।

ক্ষতিগ্রস্তরা হলেন, সাবেক অঞ্জনা ক্লথ স্টোরের স্বত্বাধিকারী প্রয়াত বিনয় বসাক (বেনু বসাক)-এর দুই ছেলে বাবলু বসাক ও বলাই বসাক।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত টিনসেট নির্মিত চারটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের ছাউনি, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু মুহূর্তেই ভস্মীভূত হয়। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, এ ঘটনায় প্রায় ৫ থেকে সাড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের পক্ষে থেকে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের সহযোগিতায় দুই পরিবারের মাঝে সরকারি ৪ ব্যান্ডিল ঢেউটিন, টিন মেরামতের জন্য ১২ হাজার টাকা, ৪ বস্তা শুকনো খাবার, ১০ টি কম্বল ও নগদ ১৫ হাজার প্রদান করা হয়। এ সময় নওগাঁ সদর উপজেলার সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারে কিছু সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31