IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় সংবর্ধনা অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ বীর মুক্তিযোদ্ধারা

বাগমারায় সংবর্ধনা অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ বীর মুক্তিযোদ্ধারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সরবরাহকৃত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মীরা এমন অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২৬ মার্চ বাগমারা উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন।

সূত্র জানায়, এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষক, সুধীজন সহ পাঁচ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং রাজশাহী জেলা জামায়াতের কর্ম পরিষদ ও সূরা সদস্য ডা. আব্দুল বারী।

সুধীজনদের প্যাকেটকৃত ডিম, ডাল, সাদা পোলাও, খাশির গোশত দিয়ে আপ্যায়ন করা হয়।
বাগমারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার সিংহ জানান, গতকাল সংবর্ধনা অনুষ্ঠানে যে, খাদ্য সরবরাহ করা হয় তা ছিল অস্বাস্থ্যকর, পচা, বাসি, টক এবং দুর্গন্ধযুক্ত। এ খাবারের অংশ বিশেষ খেয়ে তিনি পেড়ের পিড়ায় ভোগছেন।

তিনি ছাড়াও অনুষ্ঠানের খাবার খেয়ে বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী সহ অন্ততঃ ১৪/১৫ জন পেটের পিড়ায় আক্রান্ত হয়েছেন এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, আমজাদ হোসেন, সহ তাঁদের পরিবারের সদস্যরা ডায়রিয়ায় আক্রান্ত হন। একজন বীর মুক্তিযোদ্ধা বলেন, আমি এতটাই দুর্বল হয়েছিলাম যে, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারিনি।

অপর দিকে বাগমারা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম প্রায় ১২ মিনিটের সভাপতির বক্তব্যে ঢালাওভাবে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদদের স্মরণ করলেও, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেকের রহমানের নাম একটি বারও উচ্চারণ করেননি। সেকারণে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

ও প্রসঙ্গে বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা বলেন, বাগমারার ইউএনও সাহেব আওয়ামী লীগের দোসর এবং শাহবাগী ইউএনও। সেকারণে তিনি সুকৌশলে বর্তমান প্রধানমন্ত্রীর নামও একবার মুখে আনেননি।

দুর্গন্ধযুক্ত খাবার সমন্ধে মুঠোফোনে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এরকম কোন তথ্য আমার জানা নেই। ওই খাবার আমি সহ আমার অফিসাররা খেয়েছি। কোন সমস্যা হয়নি। অপর প্রশ্নের জবাবে বলেন, খাবারগুলো বাগমারা থেকে সংগ্রহ করা হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31