ধূমকেতু প্রতিবেদক : পৃথিবী রক্ষায় বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী জেলা রোভারের আয়োজনে রাজশাহী কলেজ রোভার ডেনে ইউনিট লিডার এবং রোভারদের নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৮ মার্চ শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ স্কাউটস, র্যালিটি রাজশাহী কলেজ থেকে শুরু করে মনি চত্বর হয়ে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে এসে রোভারদের নিয়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এই দিনে বিশ্বব্যাপী রাত ৮:৩০ থেকে রাত ৯ টা ৩০ পর্যন্ত আর্থ আওয়ার ২০২৬ উদযাপন করা হবে অর্থাৎ এসময় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকারী যন্ত্রপাতির বন্ধ বা ব্যবহার সীমিত রাখতে উদ্বুদ্ধ করা হয়। এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে Give an Hour to Earth.।
এই কর্মসূচিতে রাজশাহী জেলা রোভারের সহ-সভাপতি ও শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, রাজশাহী বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ড. মো: জহিরুল ইসলাম, রাজশাহী জেলা রোভারের সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমান, জেলা রোভারের আরএসএল প্রতিনিধি আব্দুর রাজ্জাক এবং জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার শিশির ও রোভার সাব্বির উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০জন রোভার ও গার্ল ইন রোভার স্কাউট অংশগ্রহণ করে।


