IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে ‘ঐক্য পরিষদ’ গঠনসভাপতি জুয়েল, সম্পাদক মাহাফুজ

গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে ‘ঐক্য পরিষদ’ গঠনসভাপতি জুয়েল, সম্পাদক মাহাফুজ

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ’ গঠন করা হয়েছে।
উপজেলা সদরে আয়োজিত এক সভায় ১১টি সংগঠনের প্রতিনিধিদের সম্মতিতে এই কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ রেজাউল করিম জুয়েল সভাপতি এবং মোঃ মাহাফুজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও নুরে আলম অহিদ। এছাড়া তথ্য ও প্রচার সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন উজ্জল, মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন নেসা এবং নির্বাহী সদস্য হিসেবে মোজাম্মেল হক, আজিম আলী ও আসারুল ফেরদৌস মনোনীত হয়েছেন।

নেতৃবৃন্দ জানান, প্রতিটি সংগঠন তাদের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করবে। তবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠনগুলোর মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে।

তাঁরা আরও জানান, যোগাযোগের সীমাবদ্ধতার কারণে উপজেলার অনেক সংগঠন এখনো এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেনি। আগ্রহী সংগঠনগুলো ভবিষ্যতে এতে যুক্ত হতে পারবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সম্মিলিত উদ্যোগ উপজেলার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31