IMG-LOGO

শনিবার, ৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত রাণীনগরের জাকিরুলেরসাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের সদস্য ইউসুফের সাফল্যে গর্বিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুরবাসী‘যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান’রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন রাজশাহী জেলা পরিষদ প্রশাসকেরদুর্গাপুরে বেশি দামে জ্বালানি তেল বিক্রি: ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়েরকেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগুন,৫ মরদেহ উদ্ধারহাম রোগের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবরনিতে রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসকতানোরে র‍্যাবের যৌথ অভিযানে আন্তঃ জেলা ডাকাত চক্রের সরদার গ্রেফতারদেশে এল ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরেক জাহাজকুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু: মোট আক্রান্ত শিশুর মৃত্যু ৪দলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ‘জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়’মহাদেবপুরে সাংবাদিকের অগ্নিদগ্ধকন্যা গৌরীর ৮ম মৃত্যু বার্ষিকী আজপ্রধানমন্ত্রীর উপহার পেলেন বড়গাছির টুলিচট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে এল আরও এক জাহাজ
Home >> টপ নিউজ >> খেলা >> সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের সদস্য ইউসুফের সাফল্যে গর্বিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুরবাসী

সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের সদস্য ইউসুফের সাফল্যে গর্বিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুরবাসী

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : সাফ অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের স্টপার ব্যাক ইউসুফ আলীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার জনসাধারণ।

পৌর এলাকার কলেজ পাড়ায় বেড়ে উঠা এ তরুনের গ্রামের বাড়িতে শনিবার সকাল থেকে ভীড় জমাচ্ছে বন্ধু -বান্ধব,আত্নীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে অনেকেই।

এছাড়া, তার সৌজন্যে শুক্রবার রাতে রহনপুর কলেজ মোড়ে রড় পর্দায় ফাইনাল খেলা দেখার ব্যবস্থা করে তার বন্ধু ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সাকা।

রহনপুর পৌর এলাকার কলেজ মোড় এলাকার গার্মেন্টস ব্যবসায়ী গোলাম মর্তুজা ও গৃহীনি সাজেনুর বেগমের তৃতীয় সন্তান ইউসুফ আলী বিকেএসপি থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সম্প্রতি সে নৌবাহিনীতে যোগদান করেছে বলে জানায় তার পরিবার।সে বসুন্ধরা কিংসের জুনিয়র টিমের একজন নিয়মিত সদস্য।

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনুর্ধ-২০ দলের একজন গর্বিত সদস্য হিসেবে মাথায় আঘাত কারণে ব্যান্ডেজ নিয়ে পুরো টুর্নামেন্ট শেষ করেছে।১৬ নম্বর জার্সি নিয়ে এ টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে খেলেছে। দল ও তার এ সাফল্যে দেশবাসীর ন্যায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুরবাসী গর্বিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031