IMG-LOGO

শনিবার, ৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে আইডিয়াল মাদরাসার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জমকালো আয়োজনে সংবর্ধনারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দুলাল হোসেন খানের মতবিনিময়মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণরহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রহনপুর পৌরসভার রাস্তার উন্নয়ন কাজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মিজানরাণীনগরে মাদক মামলায় আটক-২বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালিঅর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত রাণীনগরের জাকিরুলেরসাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের সদস্য ইউসুফের সাফল্যে গর্বিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুরবাসী‘যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান’রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন রাজশাহী জেলা পরিষদ প্রশাসকেরদুর্গাপুরে বেশি দামে জ্বালানি তেল বিক্রি: ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়েরকেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগুন,৫ মরদেহ উদ্ধারহাম রোগের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবরনিতে রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসকতানোরে র‍্যাবের যৌথ অভিযানে আন্তঃ জেলা ডাকাত চক্রের সরদার গ্রেফতার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দুলাল হোসেন খানের মতবিনিময়

রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দুলাল হোসেন খানের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ দুলাল হোসেন খান।

আজ ৪ এপ্রিল শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুলাল হোসেন খান ।

অনুষ্ঠান সঞ্চালনায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব

অনুষ্ঠানে প্রধান অতিথি দুলাল হোসেন খান বলেন তিনি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ; তাঁদের মাধ্যমে জনগণের কথা সঠিকভাবে তুলে ধরা সম্ভব। নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলেও জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম উদ্দিন খান, মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক শাহিন সুমন এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক ভোরের আকাশের রায়গঞ্জ প্রতিনিধি মো. একরামুল হক। পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার দাস।

রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব উপস্থিতি ছিলেন সভাপতি এসএম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব সহ-সভাপতি শামিম উদ্দিন যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার দাস কোষাধ্যক্ষ শাহীন খান সাংগঠনিক শাহীন সুমন, প্রচার সম্পাদক রানা আহমেদ, রেজাউল আহমেদ, মীর তানভীর, আল-আমীন সরকার, পারভেজ আহমেদ, একরামুল সহ প্রেসক্লবের সকল সদস্যগণ উপস্থিতি ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031