ধূমকেতু প্রতিবেদক : নারী অধিকার, সমতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা।
আজ ৪ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ মহিলা পরিষদ নারীর অধিকার, সমতা, গণতন্ত্র ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা নারী নির্যাতন প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে সংগঠনের অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুনাহার আহমেদ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক রাসেদা খালেক,এডিডি এর নির্বাহী পরিচালক সালিমা সারোয়ার, এ্যাডভোকেট সালমা সারোয়ার,পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ রিপন,রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, আসুস নির্বাহী পরিচালক রাজকুমার শাও, প্রবীন সাংবাদিক মুস্থাফিজুর রহমান খান, মুক্তিযুদ্ধ সংসদের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, প্রচার সম্পদক হেলেন খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠক, সাংবাদিক ও নারী অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। ।


