ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত ছাগল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে হুদা বাবুল এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, থানার ওসি মো. ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০ জন উপকারভোগীর মাঝে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।#


