ধূমকেতু প্রতিবেদক,বাঘা : ফুয়েল কার্ডে পাওয়া যাবে জ্বালানি তেল| ˆবধ কাগজপত্রে মাধ্যমে নির্ধারিত ওয়েব সাইডের মাধ্যমে আবেদন করে ফুয়েল কার্ড সংগ্রহ করা যাবে| যারা আবেদন করবেন তারাই ফুয়েল কার্ড পাবেন|
৯ এপ্রিল বৃহসপতিবার দুপুর ৩ টায় রাজশাহীর বাঘায় উপজেলা নির্বাহি অফিসারের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়| উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত একই সময়ে জেলার সকল পাম্পে তেল সরবরাহ করা হবে| তবে তার আগে তেল ফুরায়ে গেলে সরবরাহ বন্ধ হয়ে যাবে|
গত সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জ্বালানি তেল সংকট নিরসনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইউএনও| সভায় তেলের সরবরাহ বাড়ানোর দাবিসহ সরকারি কাজে জরুরি সেবায় নিয়োজিতদের আলাদাভাবে তেল সরবরাহেরও দাবি করা হয়| এঝাড়াও ভোক্তাদের হয়রানি বন্ধে কঠোর মনিটরিং জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়|
একই সাথে টাকার সমপরিমান তেল না পাওয়ারও অভিযোগ সহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কিছু অসাধু লোকজন কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করা হয়| সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার|
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, আনসার-ভিডিপির বাঘা উপজেলা অফিসার শরিফ মাহমুদ, পাম্প মালিক লুৎফর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক সহ আরও অনেকে| উপস্থিত ছিলেন, উপজেলার দপ্তর প্রধান,গসমাধ্যমকর্মী |##


