IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে মরহুম বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে মরহুম বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম শহীদ আলম শহীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাঁদের খোঁজ-খবর নিয়েছেন ভূমিমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

গতকাল শনিবার বিকেলে নগরীর ১ নং ওয়ার্ড এলাকায় মরহুমের বাসভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু মরহুম শহীদ আলম শহীদের পরিবারের সদস্যদের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁদের বর্তমান অবস্থার খোঁজ নেন। দল ও সাধারণ মানুষের সেবায় মরহুম শহীদের অবদানের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

মিনু বলেন, “শহীদ আলম শহীদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। তাঁর মৃত্যুতে ১ নং ওয়ার্ড বিএনপি ও স্থানীয় সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর পরিবারের পাশে অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাশিয়াডাংগা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম,সাবেক ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম রেজা, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রিংকু, কাশিয়াডাংগা থানা যুবদলের সাবেক আহবায়ক আনারুল ইসলাম, কাশিয়াডাংগা থানা ছাত্রদলের আহবায়ক মমিনুল ইসলাম রনিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিজানুর রহমান মিনু মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, মরহুম শহীদ আলম শহীদ দীর্ঘদিন ধরে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং স্থানীয় রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন। চলতি মাসের গত ৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news