ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সারাদেশের ন্যায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পরীক্ষার প্রথমদিনে উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ১১৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও উপস্থিত ছিলো ৮৯২ জন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, সহকারী কমিশনার( ভুমি) উম্মে সালমা রুমা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার কুন্ডসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ।


