IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়ন

গোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়ন

ধূমকেতু প্রতিবেদক,মুক্তার হোসেন,গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা ও মহানন্দা নদীতে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার জ্বালানি তেল (ডিজেল) তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে চলা এই সংকটে স্থবির হয়ে পড়েছে চরাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা। তেলের অভাবে অধিকাংশ নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই জেলার ৫টি ইউনিয়নের হাজার হাজার মানুষ।

ভুক্তভোগী এলাকাগুলোর মধ্যে রয়েছে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী, দেবীনগর, ইসলামপুর ও শাহজাহানপুর ইউনিয়ন। প্রতিদিন এসব এলাকার মানুষ শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্য রেলবাজার, হাটপাড়া, সুলতানগঞ্জ ও ফুলতলা ঘাট ব্যবহার করে যাতায়াত করেন। বর্তমানে এই রুটগুলোতে নৌযান চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকায় তেলের সরবরাহে কড়াকড়ি বা রেশনিংয়ের কারণে মাঝিরা প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করতে পারছেন না। স্বাভাবিক সময়ে এসব ঘাটে প্রতিদিন কয়েকশ নৌকা চলাচল করলেও এখন হাতেগোনা কয়েকটি নৌকা চলছে। একবার যাতায়াতে ৩ থেকে ৪ লিটার ডিজেলের প্রয়োজন হলেও তা জোগাড় করতে মাঝিদের হিমশিম খেতে হচ্ছে।

চর আষাড়িয়াদহ ইউনিয়নের কলেজছাত্রী সুমাইয়া আক্তার আক্ষেপ করে বলেন, “নৌকা না চলায় সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না। যে দু-একটি নৌকা চলছে, তাতে তিল ধারণের জায়গা নেই। এতে আমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে।”

একই চিত্র দেখা গেছে চর আলাতুলী ঘাটে। অসুস্থ স্বজনকে নিয়ে শহরে যাওয়ার জন্য ভোরে ঘাটে এসেও চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে আম্বিয়া নামের এক নারীকে। তিনি বলেন, “চরের মানুষের জীবন নদীর ওপর নির্ভরশীল। তেলের অভাবে সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা এখন অসহায়।”

রেলবাজার খেয়া ঘাটের নৌকার মাঝি আবু তালেব বলেন, “তেল নাই, তাই নৌকা নামাতে পারছি না। লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না। পরিবার নিয়ে এখন আমাদের না খেয়ে থাকার উপক্রম হয়েছে।” হাটপাড়া ঘাটের মাঝি মোমিন জানান, যাত্রী থাকলেও তেল না থাকায় তারা নৌকা ছাড়তে পারছেন না, ফলে তাদের আয়-রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

নৌকা সংকটের কারণে সাধারণ যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী, দেবীনগর, ইসলামপুর ও শাহজাহানপুর ইউনিয়নের মানুষ জরুরি প্রয়োজনে অনেককেই দীর্ঘ পথ ঘুরে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। চরাঞ্চলের এই জনপদকে সচল রাখতে দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন বলেন, “বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন সচেষ্ট আছে। নৌকার জ্বালানি(ডিজেল) সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কোথাও কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31