IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিতগোদাগাড়ীতে কুকুরের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদনরাজশাহী চেম্বারের সভাপতি হলেন হাসেন আলীফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী সাপাহার উপজেলার মৃত দুলাল চৌধুরীর ছেলে শামীম চৌধুরী।

থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানি জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় তার নেতৃত্বে শনিবার রাত অনুমান সাড়ে ৮টায় গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি-সাপাহার সড়কের বালিয়াচান্দা নামক স্থানে ব্রীজের উপর সঙ্গীয় ফোর্সসহ চেক পোস্ট পরিচালনা কারে মোটরসাইকেল সহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে তার শরীর ও মোটরমসাইকেল তল্লাশি করার সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর সাদা দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। যাহার অনুমানীক মূল্য ৩ লক্ষ টাকা।

এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন সুজকি জিকসার মোটর সাইকেল যাহার অনুমানীক মূল্য ২ লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামীমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও এ থানায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031