ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভাংড়া এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে
মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।
পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সর তথ্য মতে, উপজেলা জুড়ে মোট ১ হাজার ৮ শত ৯৯ টি শিশুদের হাম রুবেলা টিকা প্রদান করে হবে। আজ পুরো উপজেলা জুড়ে ২ হাজার ৯৭ শিশুদের টিকা প্রদান করা হবে।
২০ এপ্রিল বেলা সাড়ে ১০ টার সময় বেলপুকুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সাজেন ডাঃ এসে,আই,এমন রাজিউল করিম। উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা পরিচাল আব্দুর রাজ্জাক।
এছাড়া উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচনা মনোহারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক ডাঃ জনাব আলী মুস্তাফিজ। ডাঃ বিধান কুমার ফৌজদার, ডাঃ সুব্রত কুমার, ডাঃ শুভ্র প্রকাশ পাল, ডাঃ এস,এম খালেদ মাহমুদ, ডাঃ মুনতাসির রহমান মাহির, উপস্থিত ছিলেন লিটন আলী, মোছাঃ শান্তা খাতুন ছাড়াও স্থানীয় অনেক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।



