IMG-LOGO

বৃহস্পতিবার, ২৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীর ছোট যমুনা নদীর ধারে ফেলা হচ্ছে ময়লা- আবর্জনা ;পরিবেশ হচ্ছে দূষিতবাগমারায় নিলামে ভবানীগঞ্জ হাটের ডাক ৮ লাখ ৬০ হাজারতামিলনাড়ুতে নির্বাচন, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কতখানি এগিয়ে চলচ্চিত্র তারকা বিজয়?জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণকোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিতভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা‘দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না’শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ‘আদানির বন্ধ ইউনিট থেকে ২৬ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে’‘নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা’পদে পদে হজযাত্রীদের ভোগান্তিপোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন‘হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়’সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ইসিরচট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড‘কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় নিলামে ভবানীগঞ্জ হাটের ডাক ৮ লাখ ৬০ হাজার

বাগমারায় নিলামে ভবানীগঞ্জ হাটের ডাক ৮ লাখ ৬০ হাজার

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত ভবানীগঞ্জ হাটের ইজারা প্রদানকে কেন্দ্র করে নিলাম ডাক অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৫৭ জন অংশগ্রহণকারী অংশ নেন এবং প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জামানত জমা দিয়ে নিলামে অংশগ্রহণ করেন।

পৌরসভা সূত্রে জানা যায়, এর আগে তিন দফা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কোনো ইজারাদার সিডিউল জমা দেননি। ফলে হাটের ইজারা আদায়ের লক্ষ্যে উন্মুক্ত নিলাম ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিলামে পৌরসভার নির্ধারিত দর ছিল ৫ লাখ ২৫ হাজার টাকা। তবে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে শেষ পর্যন্ত ৮ লাখ ৬০ হাজার টাকায় ভবানীগঞ্জ হাট আগামী ৬ মে পর্যন্ত বন্দোবস্ত দেওয়া হয় মশিউর রহমান সুমনের কাছে।

নিলাম ডাকে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এবং ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031