IMG-LOGO

শনিবার, ২৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সুধী সমাবেশগোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালুর উদ্যোগ নিতে সংসদ সদস্যের নির্দেশমান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাচাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যানমসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগমোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণেরমান্দায় মহান মে দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা‘জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না’উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীররাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় গৃহশ্রমিক নিহত,আহত-৭বিজ্ঞান উৎসবের ঝলক; ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা শুরু, উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীদাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটামবিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পেরসম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালুর উদ্যোগ নিতে সংসদ সদস্যের নির্দেশ

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালুর উদ্যোগ নিতে সংসদ সদস্যের নির্দেশ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত অপারেশন থিয়েটার (ওটি)চালুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

শনিবার অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ সভায় তার বক্তব্যে তিনি জানান,আগামী জুন মাসের মধ্যে তার নির্বাচনী এলাকার ৩ টি উপজেলা হাসপাতালে সীমিত আকারে হলেও অপারেশন থিয়েটার চালুর প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সর্বাত্নক চেষ্টা করবেন।

সভায় স্বাগত বক্তব্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল হামিদ জানান, উপজেলা হাসপাতালে ওটি চালুর বিষয়ে তেমন জটিলতা নেই। তবে বিভাগীয় ও স্থানীয় উদ্যোগে এটি চালু করা সম্ভব। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা একেএম মাসুম, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক তারেক আব্দুল্লাহ,হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সামাদসহ গণমাধ্যমকর্মীরা।

সভায় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সপ্তাহে ৩ দিন রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া, স্বাস্থ্য উপকেন্দ্রগুলোতে সপ্তাহে ১ দিন একজন করে মেডিকেল অফিসার চিকিৎসাসেবা প্রদান করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ