IMG-LOGO

শনিবার, ২৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ মেয়েরামান্দায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সুধী সমাবেশগোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালুর উদ্যোগ নিতে সংসদ সদস্যের নির্দেশমান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাচাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যানমসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগমোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণেরমান্দায় মহান মে দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা‘জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না’উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীররাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় গৃহশ্রমিক নিহত,আহত-৭বিজ্ঞান উৎসবের ঝলক; ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা শুরু, উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীদাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সুধী সমাবেশ

মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সুধী সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর রাধা-গোবিন্দ জিউ মন্দির প্রাঙনে সনাতন ধর্মাবম্বীদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি ছিলেন।

মন্দির কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মনোজিৎ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, মন্দির কমিটির উপদেষ্টা হৃদয় রঞ্জন সাহা, ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, প্রসাদপুর রাধা-গোবিন্দ জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সাহা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘প্রসাদপুর রাধা-গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে আপনাদের এই সুন্দর আয়োজন আমাদের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে এবং আমরা সেই ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর।

সনাতন ধর্মাবলম্বীরা এ দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। আপনাদের অবদান আমাদের জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। এই চেতনা আমাদের সমাজকে আরও শক্তিশালী করে।

আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই আমরা যেন ভেদাভেদ ভুলে একসঙ্গে উন্নয়নের পথে এগিয়ে যাই। আমাদের এই মান্দা উপজেলা হবে সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের একটি মডেল।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ