ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : দেশে চলমান জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কলনি ডাইংপাড়ায় ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার ও শিক্ষার্থীদের মাঝে উন্নত মানেন খাবার পরিবেশন করা হয়। শনিবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আলিম, ইয়াতিমখানা মাদ্রাসার মুহতারাম মোখতারুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, রহনপুর রিপোর্টাস ক্লাব সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্মাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম সহ মাদ্রাসার ছাত্র শিক্ষক প্রমুখ।



