IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিতকাটাখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী বৃদ্ধাকে মারধরের অভিযোগ‘নৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯‘জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ’তানোরে অবৈধ বোরিং স্থাপনের অভিযোগকারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবাইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরাগণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় জোটের গণমিছিলগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশনশ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ মেয়েরামান্দায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সুধী সমাবেশগোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালুর উদ্যোগ নিতে সংসদ সদস্যের নির্দেশমান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাচাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> কাটাখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী বৃদ্ধাকে মারধরের অভিযোগ

কাটাখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী বৃদ্ধাকে মারধরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : ​রাজশাহীর কাটাখালী থানার বেলঘরিয়া পশ্চিমপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রতিবন্ধী বৃদ্ধাকে অমানবিক মারধরের অভিযোগ উঠেছে। হামলার শিকার ওই বৃদ্ধার নাম জাহানারা বেগম (৬৫)। তিনি স্থানীয় ইউসুফপুর ১ নং ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় প্রভাবশালী জিয়ারুল ও তার ছেলে রতনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও পুলিশি সহযোগিতা না পাওয়ার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

​ভুক্তভোগী জাহানারা বেগম জানান, বেলঘরিয়া পশ্চিমপাড়া (ইউসুফপুর ১ নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা জিয়ারুল ও তার ছেলে রতনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে এই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। জাহানারা বেগমের অভিযোগ, সেই ঘটনার আক্রোশ থেকেই জিয়ারুল ও রতন পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।

​জাহানারা বেগম বলেন: আমি একজন প্রতিবন্ধী বৃদ্ধা মানুষ, অথচ তারা একটুও দয়া দেখায়নি।”

​হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা নিয়মিত তাকে ও তার পরিবারকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।

​অসহায় জাহানারা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলার শিকার হওয়ার পর তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কাটাখালী থানা পুলিশের কাছ থেকে এখন পর্যন্ত আশানুরূপ কোনো সহযোগিতা পাননি।

​”আমি একজন প্রতিবন্ধী হয়েও অন্যায়ের বিচার পাচ্ছি না। উল্টো হামলাকারীরা আমাকে নানাভাবে হয়রানির ভয় দেখাচ্ছে। আমি এই বর্বর হামলার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ