IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> দাউদকান্দি কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ

দাউদকান্দি কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর দাউদকান্দি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষিকা (প্রদর্শক) আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর আসাদুজ্জামান। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের কাছে দ্রুত প্রতিবেদন তলব করেছেন।

রবিবার দুপুরে দাউদকান্দি সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন ও প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পরিচালক জানান, তিনি সরাসরি উপস্থিত হয়ে মৌখিকভাবে আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্তের বিষয়টি অবহিত করেছেন। এ বিষয়ে আজই মাউশি থেকে একটি আনুষ্ঠানিক চিঠি ইস্যু করা হবে। ঘটনার প্রকৃত বিবরণ জানতে তিনি দাউদকান্দি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক এবং সংশ্লিষ্ট শিক্ষিকা আলেয়া খাতুন হীরার সাথে কথা বলেছেন এবং তাদের উভয়কেই আজকের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রফেসর আসাদুজ্জামান জানান, এসব প্রতিবেদন হাতে পাওয়ার পরপরই তা শিক্ষা মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনারের নিকট প্রেরণ করা হবে। এছাড়াও, মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিবেদন পাওয়ার পর সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করে তিনি ব্যক্তিগতভাবেও একটি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

এদিকে, রবিবার বেলা সাড়ে ১১টায় দাউদকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ওই কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে দাওকান্দি কলেজে দীর্ঘদিন ধরে চলমান অপশাসন এবং শিক্ষকদের প্রতিনিয়ত লাঞ্ছিত করার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। কলেজের একজন ডেমোনস্ট্রেটর (প্রদর্শক) আলেয়া খাতুনের বিরুদ্ধে শিক্ষকদের অকথ্য ভাষায় অপমান এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে ধরেন। ভুক্তভোগী শিক্ষকরা অবিলম্বে তার অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

অভিযোগকারী শিক্ষকের বক্তব্য, গত ২৩ তারিখ তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘উস্কানিদাতা’ হিসেবে আখ্যায়িত করে অপমান করা হয়। এছাড়া, কলেজের অধ্যক্ষ কয়েকজন শিক্ষকের চলতি মাসের বেতন, ঈদের বোনাস এবং শ্রান্তি বিনোদন ভাতা বন্ধ করে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সামনে ঈদ উপলক্ষে কলেজের প্রায় ১০০টি গরীব পরিবারের কথা চিন্তা করে একজন শিক্ষক এর প্রতিবাদ জানালে, আলেয়া খাতুন হঠাৎ করে তার ওপর চড়াও হন এবং অপমানজনক কথাবার্তা বলেন। অধ্যক্ষের উপস্থিতিতেই তিনি সিনিয়র-জুনিয়র নির্বিশেষে সকল শিক্ষকদের সাথে এমন অবমাননাকর আচরণ করে আসছেন বলে অভিযোগ করা হয়।

কলেজে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দেন শিক্ষকরা। তারা স্পষ্ট জানান, ১৯৭২ সাল থেকে এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং এখানে কোনো ছাত্র সংগঠনের অস্তিত্ব নেই। স্থানীয় কোনো ভালো মানুষের সাথে কয়েকজন স্থানীয় লোকজন একসাথে এলে সেটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘চাঁদাবাজি’ আখ্যা দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন।

উদ্ভূত পরিস্থিতিতে কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকরা আলেয়া খাতুন এবং কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক এর

দ্রুত অপসারণ দাবি করেছেন। একইসাথে, আলেয়ার বিরুদ্ধে যথাযথ তদন্ত করে প্রকৃত সত্য ও রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031