IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময়সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যুউপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানির ও খাবার স্যালাইন বিতরণহংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অপপ্রচারএসএসসি সমমান পরীক্ষায় নওগাঁয় আজ অনুপস্থিত ৫৮২ জন এবং বহিষ্কার ১বদলগাছীতে শ্মশানঘাটে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশদাউদকান্দি কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশরাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনিপ্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ একনেক সভায় প্রধানমন্ত্রীবাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিতনিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারসন্তানকে নিয়ে সালমার ফেসবুকে আবেগঘন বার্তাজাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্যসরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়া উপজেলায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট (২৬) নামে এক ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের একটি ফসলি মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সম্রাট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। তিনি সম্প্রতি ১৫-২০ জনের একটি শ্রমিক দলের সাথে সিংড়া এলাকায় মৌসুমি শ্রমিক হিসেবে ধান কাটতে এসেছিলেন।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সম্রাট ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের কৃষক আব্দুল আউয়ালের জমিতে অন্য শ্রমিকদের সাথে ধান কাটার কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে মাঠের পাশের একটি ঘরে আশ্রয় নেন। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে আকস্মিক বজ্রপাত হলে সম্রাট গুরুতর আহত হন।

আহত অবস্থায় সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ