IMG-LOGO

রবিবার, ৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানামহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়লো ফসলক্ষতিপূরণ ও ভাটা বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধনআইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণবাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভারাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ“প্রতিবন্ধী জনগোষ্ঠীর ‘মুষ্টিবদ্ধ হাতকে’ দেশের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে : এমপি মিলনসম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার‘জুলাই সনদের সব কিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫রাজশাহী মহানগর ছাত্রদলের নতুনকমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রীআদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত‘গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে’ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ধানী জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মাউল গ্রামে ধানী জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পচিালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। তিনি বলেন, ‘ধানী জমির মাটি কেটে ফেলা কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি।
এ ধরনের কার্যক্রমে জমির উর্বরতা নষ্ট হয় এবং খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930