ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ৫জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই(নিঃ) মাসউদ আলী, এসআই(নিঃ) শ্রী উৎপল কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন। আসামীরা হলেন, সরনজাই ইউনিয়নের শুকদেবপুর গ্রামের এসলাম আলীর পুত্র আনারুল ইসলাম,(৪২), তানোর পৌর সদরের মাসিন্দা গ্রামের নারায়ন চন্দ্র হালদারের পুত্র বিনয় চন্দ্র হালদার, আমশো গ্রামের মৃত সাবেদ আলীর পুত্র হারুন, একই গ্রামের মফিজ মোল্লার পুত্র ধুলু, মৃত মনতাজ আলীর পুত্র মাহাবুর রহমান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসব আসামীরা সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আসামীরা সাজাপ্রাপ্ত পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



