IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র মহড়া ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র মহড়া ইরানের

ধূমকেতু নিউজ ডেস্ক : ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনার মধ্যেই দেশটির সেনাবাহিনী স্বল্প-পাল্লার নৌ ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে।

বুধবার ইরান এই দেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি।

মাকরান নামের রণতরী তৈরি করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টার অবতরণের প্যাড সম্বলিত এই জাহাজ ইরানের সবচেয়ে বড় রণতরী। এর ওপর ৫টি হেলিকপ্টার অবতরণ করতে পারবে। এছাড়া মহড়ায় আরেকটি জাহাজ অন্তর্ভুক্ত হয়েছে। সেটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আনাদলু এজেন্সি বলছে, ইরানের রণতরীটি পারস্য উপসাগরে মানবিক কাজ ও বিশেষ অপারেশন ছাড়াও এন্টি সাবমেরিন ও এন্টি মাইন হিসেবে ব্যবহার করা হবে।

মধ্যপ্রাচ্যে বৃহৎ ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকা অন্যতম দেশ ইরান। যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু মোকাবেলায় এই অস্ত্রকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে বিবেচনা করে দেশটি।

পশ্চিমারা ইরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলেই মনে করে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ওমান সাগরে দুই দিনের ক্ষেপণাস্ত্র মহড়ার অংশ হিসেবে সাগর থেকে ভূমিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বিশেষ বাহিনীর অভিযান পরিচালনা ও মানববিহীন যান (ড্রোন) মোতায়েন করবে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ইরানের তহবিল আটকে থাকা নিয়ে বিরোধের মধ্যে গত সপ্তাহে পারস্য উপসাগরে দক্ষিণ কোরীয় ট্যাংকার আটক করে ইরান।

ঘটনাটি নিয়ে তেহরানের সঙ্গে সিউলের উত্তেজনার মধ্যেই এই মহড়া ‍শুরু হল।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০১৮ সাল থেকে ইরানের উত্তেজনা ক্রমেই বেড়েছে। ওই বছর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করাসহ নতুন আরও নিষেধাজ্ঞা আরোপ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31