IMG-LOGO

মঙ্গলবার, ৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় উজানের ঢলে তলিয়ে গেছে বোরো ধানফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন উপদেষ্টা জাহেদ উর রহমাননায়ক থেকে রাজনীতিতে বিজয়ের নতুন অধ্যায়নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই’চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন’ করার হুমকি ডনাল্ড ট্রাম্পেরহরমুজ খুলতে ১৫ হাজার মার্কিন সেনা ও ১০০ বিমানআগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেনপরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসকরাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১: বিক্ষুব্ধ জনতার ২টি ট্রাকে অগ্নিসংযোগ, সাংবাদিকের ওপর হামলাবিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: দুর্গাপুরে তিন দালালের বিরুদ্ধে অভিযোগ, নিঃস্ব পরিবারবাগমারায় রাতের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান প্রশাসনেরআসামে হ্যাটট্রিক জয়ী বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্তর
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পাটচার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটনার মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। এছাড়া স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ মোস্তাফিজ এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।

বক্তারা বলেন, পাটসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930