IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগ

নাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলওয়ের জায়গা লিজ নেওয়ার নাম করে একটি অস্থায়ী গোডাউন ভেঙে ভেতরে থাকা সরকারি মালামাল ও সীমানা প্রাচীরের টিন লুটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত লিজগ্রহীতা আব্দুল মান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে গোডাউনসহ রেল সম্পদ আত্মসাতের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

রেলওয়ে সূত্রমতে জানা গেছে, ২০১৯ সালের ১৬ মার্চ বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী-২-এর স্বাক্ষরিত এক চিঠিতে নাচোল স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণে শ্রীরামপুর মৌজায় (জে এল নং-৭৫) ১৮,২৬৯ বর্গফুট জমিতে একটি অস্থায়ী গোডাউন তৈরির অনুমোদন দেওয়া হয়। মূলত নাচোল ৩ নং গ্যাং-এর রিলিজকৃত রেললাইনের মালামাল সংরক্ষণের জন্য এই গোডাউনটি ব্যবহৃত হয়ে আসছিল।

স্থানীয় ও নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ওই গোডাউনসহ জমিটি লিজ নেন শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নান। লিজ পাওয়ার পর ২৮ এপ্রিল আব্দুল মান্নানসহ তার সহযোগীরা কাউকে কিছু না জানিয়েই প্রভাাব খাটিয়ে গোডাউনটি ভেঙে ফেলেন। এছাড়া তারা গোডাউনে থাকা (লোহার লাইন,শিলিপার ও কাট) সরকারি মালামাল ও সীমানা প্রাচীরের টিন সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে জিআরপি (এজচ) ও আরএনবি (জঘই) হস্তক্ষেপে মালামাল লুটের চেষ্টা ব্যাহত হলেও বর্তমানের মূল্যবান সম্পদগুলো সেখানে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে।

এবিষয়ে আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, “লিজ নিলেও রেলওয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে স্থাপনা ভেঙে তারা অপরাধ করেছেন। আমনুরার এসএসএই/ওয়ে (অতিরিক্ত দায়িত্ব) বি এম বাকিয়াতুল্লাহ্ জানান, লিজগ্রহীতা টিন খুলে ফেলেছেন এবং স্লিপারগুলো সরিয়ে রেখেছেন বলে তিনি শুনেছেন। তবে গোডাউনের মালামালের চার্জ এখনো কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাপরিচালক ফরিদ আহম্মেদ বলেন, “ওই স্থানে রেলের গোডাউন ছিল তা আমাদের জানা ছিল না, তাই লিজ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে দ্রুত লিজ বাতিল করা হবে। অভিযুক্ত আব্দুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়ম মাফিক লিজ নিয়েছেন। লিজ প্রাপ্ত জমি বসবাস উপযোগী করার জন্য পুরাতন ও অকেজো মালামাল সরিয়ে তিনি সেখানে তারের বেড়া দিয়েছেন।

বিগত ৮ বছর ধরে ব্যবহৃত রেলওয়ের ৪২ শতক জায়গা লিজ দেওয়া এবং প্রায় ৬০ লাখ টাকার সরকারি মালামাল আত্মসাতের উপক্রম হলেও রেল কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সরকারি সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31