IMG-LOGO

বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণবাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আশেক আলীর দাফন সম্পন্নফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণকুষ্টিয়া সরকারি কলেজে এম‌পি আমির হামজাকে ঘিরে হট্টগোলরাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিতমহাদেবপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতবাউয়েট কাপ ফুটবল টুর্ণামেন্টে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নশিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে প্রস্তুত সরকার: শিক্ষামন্ত্রীস্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে?নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” অনুষ্ঠিতরাজশাহীতে বিশ্ব রেড ক্রস ওরেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপনসিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত-১, আহত-৩বিএনপি নেতাকর্মীদের জনগণের সাথে কাজ করতে হবে : এমপি মোস্তাফিজুর রহমানআবারও চ্যাম্পিয়ন্স লিগের পিএসজি ফাইনালে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে গত ৮ এপ্রিলের তীব্র শিলাবৃষ্টিতে প্রায় ৪ হাজার ঘরবাড়িসহ ১ হাজার ৫২৮ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বড় আকারের শিলার আঘাতে ঘরের টিনের চাল ফুটো হয়ে যায় এবং আম-লিচুসহ বিভিন্ন ফলের বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩টি পরিবারের মাঝে এক বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামতে সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে এ বরাদ্দ প্রদান করা হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930