IMG-LOGO

বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ীপরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলনপ্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১দুর্নীতি বন্ধে দলিল রেজিস্ট্রির মূল্য তালিকা টাঙানোর নির্দেশ এমপি আব্দুল বারীরআত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতাররাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ডপ্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণবাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আশেক আলীর দাফন সম্পন্নফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণকুষ্টিয়া সরকারি কলেজে এম‌পি আমির হামজাকে ঘিরে হট্টগোলরাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিতমহাদেবপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ী

বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ী

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেয়েছেন এক ব্যবসায়ী। আহত ওই ব্যবসায়ীর নাম আফজাল হোসেন (৪৫)। তিনি উপজেলার বড় বিহানালী ইউনিয়নের বড়কয়া গ্রামের বাসিন্দা।

বুধবার দিবাগত রাতে ভবানীগঞ্জ-বান্দাইখাঁড়া সড়কের দালানিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আফজাল হোসেন জানান, বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার উত্তর একডালায় ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। দালানিতলা এলাকায় পৌঁছালে মুখোশধারী এক ছিনতাইকারী লাঠি হাতে তার গতিরোধ করে।

পরিস্থিতি বুঝতে পেরে আফজাল হোসেন মোটরসাইকেল থামানোর ভান করেন। এসময় ছিনতাইকারী লাঠি নিচু করলে তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন দুর্বৃত্ত লাঠি দিয়ে তার পিঠে আঘাত করে। আহত অবস্থাতেও তিনি মোটরসাইকেল চালিয়ে এগিয়ে যেতে থাকেন।

সেখান থেকে কিছু দূরে আরেক মুখোশধারী ছিনতাইকারী হাতে বড় হাসুয়া নিয়ে তার পথরোধের চেষ্টা করে। এসময় আফজাল হোসেন দ্রুত মোটরসাইকেলের প্রধান লাইট ছিনতাইকারীর চোখের দিকে তাক করে ধরেন এবং তাকে চাপা দেওয়ার চেষ্টা করেন। এতে পরিস্থিতি বেগতিক দেখে ওই ছিনতাইকারী সরে গিয়ে পালিয়ে যায়।

পরে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। লাঠির আঘাতে আহত হওয়ায় তাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, আফজাল হোসেন একজন আলু ব্যবসায়ী। ঘটনার সময় তার কাছে ব্যবসার টাকা ছিল। তিনি অভিযোগ করে বলেন, ব্যবসার টাকা ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তার গতিরোধ করেছিল।

তিনি আরও বলেন, সামনের ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের প্রধান লাইট ধরার কারণে এবং মোটরসাইকেল তার গায়ের দিকে তুলে দেওয়ার চেষ্টা করায় সে পালিয়ে যায়। এতে আমি নিজেকে রক্ষা করতে সক্ষম হই। এ ঘটনায় তিনি বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, প্রায় পাঁচ মাস আগেও ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। রাতের বেলায় সড়কটিতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “আমি বর্তমানে বাইরে আছি। থানায় গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930