IMG-LOGO

বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ীপরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলনপ্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১দুর্নীতি বন্ধে দলিল রেজিস্ট্রির মূল্য তালিকা টাঙানোর নির্দেশ এমপি আব্দুল বারীরআত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতাররাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ডপ্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণবাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আশেক আলীর দাফন সম্পন্নফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণকুষ্টিয়া সরকারি কলেজে এম‌পি আমির হামজাকে ঘিরে হট্টগোলরাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে আরইউজে’র সহযোগিতা কামনা করেন। আরইউজে’র নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরইউজে’র নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন,ফুটপাত দখলমুক্তকরণ, ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্থা ও বিশ্বাসের সাথে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে চাই। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা পরিবর্তন আনতে চাই, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং রাজশাহীকে আরও সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর নগরীতে রূপ দিতে চাই। আমি রাজশাহীর মানুষের জন্য কিছু করে যেতে চাই। এ কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমের মাধ্যমেই উঠে আসে। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রাজশাহীর ইতিবাচক অগ্রযাত্রায় সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহাঃ আব্দুল আউয়াল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজে‘র সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজশাহীর ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের রাজশাহীর ব্যুরো প্রধান মো. মঈন উদ্দিন, দৈনিক দিনকাল পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুর, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, আরইউজে‘র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আশিকুর রহমান, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মাহবুব হুসাইন প্রমুখ।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930