IMG-LOGO

শনিবার, ৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তারমোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা)মহাদেবপুরে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলকমামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনবাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার, ১৪টি মিটার উদ্ধারমালয়েশিয়ায় ‘মানবপাচারকারী’ দুই বাংলাদেশি ও ৯ ভুক্তভোগী আটকএনসিপিতে বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর যোগদান১৮০ কিলোমিটার পঞ্চগড় সীমান্ত জুড়ে বিজিবির সতর্কতা জারিসুবাহর স্বামী হাসানের প্রথম সংসারের খবর ফাঁসপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারীবাঘায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধারজেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননাবাঘায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাসুদ নামে একজজন গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং একটি ভেকু মেশিন অকেজো করা হয়েছে।

শনিবার (০৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযানে পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমতিবিহীনভাবে পুকুর খনন ও মাটি পরিবহন করা হচ্ছিল। এতে গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং স্থানীয় কৃষিজমি ক্ষতির মুখে পড়ে।

শনিবার অভিযান চালিয়ে আমিনুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ঘটনাস্থলে থাকা একটি ভেকু মেশিনও অকেজো করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, অবৈধ পুকুর খননের কারণে আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়ছে। ভারী যানবাহনে মাটি পরিবহনের ফলে গ্রামীণ সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবাদি জমির উর্বর মাটি কেটে নেওয়ায় ধান, সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন কমে যাচ্ছে। এছাড়া পুকুর খননের কারণে জমিতে পানি ধরে রাখার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কাও বাড়ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930