IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যুগোমস্তাপুরে ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!

গোমস্তাপুরে ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখার অপরাধে ৩ জন মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুরে উপজেলা ভুমি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একজন ভুক্তভোগী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভুক্তভোগী রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড়ের শাহআলমের ছেলে মতিউর রহমান মুঠোফোন জানান, রোববার দুপুরে উপজেলা ভুমি অফিস চত্বরে পার্কিং এলাকায় তার মোটরসাইকেল রেখে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে তার ছেলেকে আনতে যান। ফিরে এসে তিনি ওই অফিসের মুল ফটক বন্ধ দেখতে পান।

পরে ভুমি অফিসের কর্মচারীরা তাকে সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমার সাথে যোগাযোগ করতে বলেন।পরে তিনি তার সাথে যোগাযোগ করলে তাকে অফিসের পার্কি জোনে মোটরসাইকেল রাখার অপরাধে সড়ক পরিবহন আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে তা ভাইরাল হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার( ভুমি) উম্মে সালমা রুমার সাথে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসের পার্কিং এলাকার বাইরে যত্রতত্র গাড়ি রাখায় ৩ জন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে ১৭০০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে । জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির জন্য এটি করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, ঘটনাটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জেনেছি। আমি সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমার সাথে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930