IMG-LOGO

সোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিতহাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটিকর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেরচাঁপাইনবাবগঞ্জ ভুয়া ওয়ারিসান ব্যবহার করে অন্যের জমি নামজারি একজনের কারাদন্ডজয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি‘গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না’তিন সেরা পেসার ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়াসেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান‘গল্প পড়ে আমি থ হয়ে যাই’সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধনঅপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’প্রকাশহাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যুগোমস্তাপুরে ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটিকর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন

হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটিকর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন

ছবি-ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে পরিচালিত হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে শতভাগ সফলতা অর্জিত হয়েছে। রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে পরিচালিত এ কার্যক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংখ্যক শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

রাসিকের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৮৮৬ জন। এর বিপরীতে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে ৫৭ হাজার ৩৭০ জনকে, যা মোট লক্ষ্যমাত্রার ১০৪ দশমিক ৫৩ শতাংশ।

হাম রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, রাসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্বাস্থ্যকর্মী, ইপিআই সুপারভাইজার, টিম লিডার, স্বেচ্ছাসেবক, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাসিক প্রশাসক বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। একজন শিশুও যেন টিকার আওতার বাইরে না থেকে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে আমাদের আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এই সফলতা অর্জনে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল ২০২৬ হতে ১০ মে ২০২৬ পর্যন্ত স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট ৪৩৮টি কেন্দ্রে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হাম রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। সরকারি সিদ্ধান্ত মোতাবেক হাম রুবেলা টিকাদানের সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মপ-আপ করা হচ্ছে। এতে টিকা না পাওয়া শিশু খুঁজে বের করে টিকা প্রদান এবং সাথে সাথে র‌্যাপিড কনভিনিয়েন্স মনিটরিং করে অনলাইনে আপলোড করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930