IMG-LOGO

বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বৈলশিং বটতলায় রবীন্দ্র বৈঠকীআরটিজেএ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসকনিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধনদুর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, যুবক গ্রেপ্তাররাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরিসিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন বিতরণমোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগকান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আলিয়ার ঝলকবাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়নচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দনসিমনের টায়ার বাস্ট হয়ে উল্টে পড়ে অল্পের জন্য বেচে যায় গরু- মহিষ,আহত হয় গরু ব্যাবসায়ীরানওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার‘গোপনে সৌদি আরবও ইরানে হামলা করেছিল’চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাবলেট জব্দ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরটিজেএ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক

আরটিজেএ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ) এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরটিজেএ এর নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, শিল্পায়ন-কর্মসংস্থান, ফুটপাত দখলমুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে সহযোগিতা চাইলে আরটিজেএ এর নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সততা ও নিষ্ঠার সাথে নতুন বাংলাদেশ বির্নিমাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যেতে চাই। রাজশাহীর উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আশা করি রাজশাহীর উন্নয়ন, সম্ভাবনা, নাগরিক সেবাকে এগিয়ে নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

রাসিক প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে, পদ্মা নদীকে ঘিরে পর্যটন কেন্দ্রের উন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করা হচ্ছে। হাম-রুবেলা প্রতিরোধে দেশের মধ্যে সর্বপ্রথম আমরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

মতবিনিময় সভায় আরটিজেএ এর সভাপতি ও এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট শ.ম সাজু, সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো ইনচার্জ রাসেল মোস্তাফিজ, সহ-সভাপতি আব্দুল জাবীদ অপু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউ.আদনান, কোষাধ্যক্ষ ও চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার আবরার শাঈর, নির্বাহী সদস্য ও চ্যানেল ওয়ানের স্পেশাল করেসপন্ডেন্ট আহসান হাবীব অপু, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম, জিটিভির স্টাফ রিপোর্টার রাশেদ রিপন, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সোহান, ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার সাখাওয়াত হোসেন সাদী, ভিডিওগ্রাফার জাফর ইকবাল লিটন, মাছরাঙ্গা টিভির ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেল, দীপ্ত টিভির ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম, স্টার নিউজের ক্যামেরাপার্সন রবিউল ইসলাম খোকন, চ্যানেল ওয়ানের ক্যামেরাপার্সন রুবেল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930