IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন

বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানবন্ধন করেছে ভুক্তভুগিরা।

বুধবার(১৩মে) বেলা ১২ টার দিকে উপজেলার হরিরামপুর গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে মানবন্ধনে অংশ নেন ভুক্তভ’গি নারী-পুরুষসহ এলাকার প্রায় অর্ধ শতাধিক বাসিন্দা

মোঃ আলম, হরিরামপুর, বাঘা, রাজশাহীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত মানববন্ধনের ব্যানারে লেখা অনুযায়ী, আঃ আলাম পিতা মৃত চাহার উদ্দীন হরিারামপুর বাঘা,রাজশাহীর জমি বাহার আলী, পিতা মৃত আমজাদ আলী, বাঘা রাজশাহীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানবন্ধন।

মোঃ আলম অভিযোগ করে বলেন, “আমাদের জমি জোর করে দখল করার চেষ্টা চলছে। আমরা গরীব মানুষ হিসেবে ধনী প্রভাবশালীর হাত থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

আলাম উদ্দীন সহ তার অন্যান্য ওয়ারিশগন বলেন,৫০ শতাংশ জমির মূল মালিক ছিলেন মৃত জহুর মোল্লা| তার মৃত্যুর পর দুই ছেলে ও ১ মেয়ে-ইমান আলী ও চাহার আলী ও ছকেনা ওয়ারিশ সুত্রে অংশিদার হয়। ছকেনার মৃত্যুর পর তার ওয়ারিশ সুত্রে দুই মেয়ে জায়দা ও ও দুখিনি অংশীদার হন। আমজাদ আলী সরকার জায়দা ও ও দুখিনির অংশ কিনে নেন| আমজাদ আলী সরকারের মত্যুর পর বাবর আলী গংরা ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হন।

১৯৭৪ সালে আমজাদ আলী সরকার জায়দা ও ও দুখিনির অংশ কিনে নিলেও জীবিত থাকাকালিন ইমান আলী ও চাহার আলীর সাথে মৌখিক সমন্বয় করে কেনা দাগে বাদ দিয়ে তার জমির পাশের আরেক দাগে ভোগ দখল করে আসছেন।

ইমান আলী ও চাহার আলীর ১১জন ওয়ারিশগনও সমš^য় করে ছেড়ে দেওয়া জমি ভোগ দখল করে আসছেন। দুই বছর আগে হঠাৎ করেই আমজাদ আলীর ছেলে বাবর আলী তার পিতার সমন্বয় করে ছেড়ে দেওয়া জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এনিয়ে ৮বার গ্রাম্য শালিসও হয়েছে। শালিস বৈঠকের লোকজন আগের সমš^য় করা মোতাবেক ভোগ দখলের সিদ্ধান্ত দেন। এনিয়ে আদালতে মামলাও করেছেন বাবর আলী। তবে মামলা চলমান থাকলেও গত শনিবার ফের শালিস বসে। এতে আগের সমন্বয় বাদ দিয়ে কেনা মোতাবেক ভোগ দখলের সিদ্ধান্ত দেন। তবে কেনা সেই সম্পত্তির চৌহুদি না থাকায় স্কয়ার ফিট হিসেবে দখলে নেওয়ার চেষ্টা করেছেন। এতে বিপাকে পড়েছেন ইমান আলী ও চাহার আলীর ১১জন ওয়ারিশ|
।

মানবন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে ক্ষতিগ্রস্থ ভুক্তভ’গিরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন| এছাড়াও আইন শৃঙ্খলার অবনতি হওযার সম্ভাবনা রয়েছে।

গ্রামের প্রবীণ আকরাম খলিফা,আব্দুর রহমান ও আনিসুর রহমানসহ অনেকেই বলেন বহু বছর ধরেই ইমান আলী ও চাহার আলীর ওয়ারিশরাই ভোগ দখল করে আসছেন।এখন আমজাদ আলীর ছেলে বাবর আলী যেভাবে দখলে নিচ্ছেন তাতে করে আলামসহ অন্যদের ঘর ভাঙা পড়বে| তবে পেছনে নিলে উভয়কুল বজায় থাকবে।

গত শনিবার শালিস বৈঠকে থাকা অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অমল খন্দকার, তার ভাই নবির খন্দকার, তুতুল খন্দকার, ইউপি সদস্য সিয়ার উদ্দিন এবং শহিদুল মাস্টারসহ অনেকেই উপস্থিত ছিলেন। তার ভাষ্য,সবার মতামতের ভিত্তিতে শালিস হয়েছে। তবে স্কয়ার ফিট হিসেবে যেভাবে খুটি দিয়েছে,সেইভাবে দখলে নিলে দুই পাশে বসবাস করা কালামের ও মকবুলের বাড়ি ভাঙা পড়বে|

এ বিষয়ে প্রতিপক্ষ আলাইপুর গ্রামের বাবর আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বাঘা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31