IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝেমরনোত্তর সহায়তার চেক বিতরণটাকা দিলেই আনফিট গাড়ি হয়ে যায় ফিট এ যেন সর্ষের মধ্যেই ভূত!রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬রাসিকে সিডিসি‘র মতবিনিময় সভা অনুষ্ঠিতটানা পঞ্চমবার পিএসজির ঘরে লিগ ওয়ানের শিরোপাচট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ রেশমি মারা গেছেপোরশায় নছিমনের ধাক্কায় আদিবাসী নেতা রামলাল নিহতমান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনসন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাসচাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশুর ওপর অমানবিক নির্যাতন, শিক্ষক আটকলালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতচট্টগ্রামের ৪ ওমানে প্রবাসী ভাইয়ের গাড়ির ভেতর রহস্যজনক মৃত্যুহাঁস নিয়ে ভৌঁ-দৌড়, পেছন পেছন ছুটলো সবাই…রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকানগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> টাকা দিলেই আনফিট গাড়ি হয়ে যায় ফিট এ যেন সর্ষের মধ্যেই ভূত!

টাকা দিলেই আনফিট গাড়ি হয়ে যায় ফিট এ যেন সর্ষের মধ্যেই ভূত!

ধূমকেতু প্রতিবেদক,‎শেখ রাজীব হাসান, গাজীপূর : রাজধানীর তুরাগ বি আর টিএ মেট্রোসার্কেল ৩ এ টাকা দিলেই আনফিট গাড়ি হয়ে যায় ফিট বলে অভিযোগ উঠেছে।

‎দীর্ঘদিন ধরে এই বাণিজ্যের সাথে জড়িত ইন্সপেক্টর কায়সার আলম সহ একাধিক কমকর্তা। “খোকন” নামে একজন গাড়ি চালক অভিযোগ করে বলেন, প্রাইভেট গাড়ি গুলোতে ২,০০০ থেকে ২,৫০০ টাকা, বাস ট্রাক ২০ হাজার থেকে শুরু করে ৫০,০০০ হাজার টাকার পর্যন্ত দরদাম হয়।টাকা মিললেই পাবে কাঙ্ক্ষিত ফিটনেস। আর টাকা না দিলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে গাড়ি চালকদের। এক কথায় তাদের হাতে জিম্মি আমরা।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক পুলিশের কমকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কে কিভাবে আমরা শৃঙ্খলা আনবো। পিছন থেকে ভেঙে গেছে এই বাস ট্রাক গুলো ফিটনেস দিচ্ছে বি আর টিএ।সড়কের ভাঙ্গাচুরা গাড়ি আমরা সব সময় আটক করি কিন্তু আটক করার পর দেখি তাদের সকল কাগজপএ ঠিক আছে। কিভাবে তারা এই সকল গাড়ির ফিটনেস দিচ্ছে।

‎১২ মে বিকেলে ঢাকা মেট্রো ট ১৫ ৮১ ৪৪ একটি ট্রাকের ফিটনেস সিডিউল পেপারে চার রকম সমস্যা মার্ক করে ফিটনেস বন্ধ করে দেয় ইন্সপেক্টর কায়সার। কিন্তু ২ ঘন্টাপর ২০ হাজার টাকার বিনিময়ে সেই সমস্যাকৃত গাড়িটি ফিটনেস করে দেয় ইন্সপেক্টর কায়সার। যার সকল তথ্য রয়েছে প্রতিবেদকের হাতে।

‎সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষ দাড়িয়ে থেকেও পাচ্ছে না ফিটনেস অন্যদিকে সিডিউল ছাড়াই দালালের মাধ্যমে হচ্ছে ফিটনেস।

‎রহিম নামে একজন চালক বলেন, গতকাল আমি একটি গাড়ির ফিটনেস নিতে গিয়ে ছিলাম। আমার সাথে ইন্সপেক্টর কথাই বলেনি, আমি কথা বলতে চাইলে আমার কথার কোন গুরুত্ব দেয়নি তিনি পরবর্তীতে আমি এক দালালের মাধ্যমে ৩,০০০ হাজার টাকা দিয়ে ফিটনেস করে নেই।

‎সাধারণ মানুষ আঙুল তুলছে বি আর টিএ কমকর্তাদের উপরে। তারা বলছেন সঠিক নজরদারি না থাকার কারণেই এই সমস্যায় ভূকছেন তারা। এই বিষয় বি আর টিএ কোন কমকর্তার বক্তব্য দিতে রাজি হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930