IMG-LOGO

বুধবার, ৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগবাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারতানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপিমান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহতরুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যুআরএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহতমান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরানতুন মামলায় গ্রেফতার খায়রুল হকপত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশপোরশায় অবৈধ রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্টপোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২গোমস্তাপুর সীমান্তে ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ
Home >> টপ নিউজ >> বিনোদন >> বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনী রায়

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনী রায়

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার দাম্পত্য সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে চলা গুঞ্জন এবার নতুন মোড় নিয়েছে। কয়েকদিন ধরে তাদের বিচ্ছেদের খবর ঘিরে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা চললেও অবশেষে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মৌনীর কিছু কার্যক্রম ঘিরেই মূলত গুঞ্জনের শুরু। নিজের প্রোফাইল থেকে বিয়ের কয়েকটি ছবি সরিয়ে ফেলা,স্বামী সুরজ নাম্বিয়ারকেও আর অনুসরণ না করা ভক্তদের মনে এক বিরূপ প্রতিক্রিয়ার মনোভাব তৈরি করেছে।

অন্যদিকে সুরজও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন। এরপর থেকেই দুজনের সম্পর্ক ভাঙনের জল্পনা আরও জোরালো হয়ে ওঠে।

এমনকি অভিনেত্রী দিশা পাটানি সুরজকে আনফলো করেছেন- এমন দাবিও ঘুরতে থাকে সামাজিক মাধ্যমে। বিষয়টি নিয়ে অনেকে তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত দিতেও শুরু করেন। পাশাপাশি সুরজ নাম্বিয়ারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও ছড়িয়ে পড়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।

তবে এতসব আলোচনার মধ্যেও এতদিন নীরব ছিলেন মৌনী ও সুরজ। অবশেষে মুখ খুলে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

মৌনী বলেন, ‘সমাজমাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছু দেখছি। সবাইকে অনুরোধ করব, মিথ্যা তথ্য ছড়াবেন না।’

২০২২ সালে ভারতের গোয়ায় জমকালো আয়োজনে বিয়ে করেন মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। বাঙালি ও মালয়ালি- দুই রীতিতেই অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দীর্ঘদিন ধরেই এই তারকা দম্পতিকে সুখী জুটি হিসেবেই দেখেছেন ভক্তরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930